Showing posts with label PSA. Show all posts
Showing posts with label PSA. Show all posts

Sunday, June 3, 2018

নিপাহ ভাইরাস একটি প্রাণঘাতী রোগ

নিপাহ ভাইরাস একটি প্রাণঘাতী রোগ। বাদুরের খাওয়া ফলমুল খেলে বা বাদুরেরর লালা অথবা প্রশাব দ্বারা সংক্রামিত খেজুরের রস খেলে এ ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। এপর্যন্ত বেশ কটি মহামারী সংঘটিত হয়েছে। ২০০১ থেকে ২০১০ পর্যন্ত মোট নয়টি মহামারি হয়েছে বাংলাদেশে। এসব মহামারীতে ১৫৩ জন আক্রান্ত ও তাদের মধ্যে ১১১ জন মানে ৭৩% মানুষ মারা গিয়েছিল ।

আমাদের নিপাহ ভাইরাস সংক্রমন প্রতিরোধে এখনই সচেতন হতে হবে। নিপাহ ভাইরাস প্রতিরোধে কোন টিকা নেই,  যেহেতু নিপাহ ভাইরাস সংক্রামিত বাদুরে খাওয়া ফল ও খেজুরের রস থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে তাই কাচা খেজুরের রস ও বাদুরে খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে।  খেজুরের রস ভালভাবে ফুটিয়ে নিলে নিপাহ ভাইরাস মরে যায় তাই খেজুরের রস ভালভাবে ফুটিয়ে খেতে হবে। আক্রান্ত রোগির সং¯পর্শে এলে সাবধান থাকতে হবে। ভালভাবে ঘন ঘন হাত ধুয়ে নিতে হবে।

আপনি নিপাহ ভাইরাস সংক্রমন বিষয়ে সচেতন হোন অপরকেও এ বিষয়ে সচেতন করুন। আমাদের সকলের সম্বিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিপাহ ভাইরাস সংক্রামণ প্রতিরোধ সম্ভব।

আমাদের সকলকে আজই বিদ্যুৎ অপচয় রোধে সচেতন হতে হবে


Photo by Jason Blackeye 

বৈশ্বিক উঞ্চায়ন, গ্রিন হ্উাজ ইফেক্ট ও পরিবেশ বিপর্যয়ের মত নানা সমস্যার সম্মুক্ষিন এখন আমাদের এই পৃথিবী। অন্য দিকে শিল্প বিপ্লব ও ত্রুমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবেলা করতে গিয়ে কয়লা উত্তোলন বৃদ্ধি করতে হচ্ছে। 



তাই আমাদের সকলকে আজই বিদ্যুৎ অপচয় রোধে সচেতন হতে হবে, এবং অপরকেও সচেতন করতে একসাথে কাজ করতে হবে।

আসুন প্রত্যেকে আজই একটি করে বৃক্ষ রোপন করি


প্রতি বছর আমাদের নানা প্রয়োজনে আমরা লক্ষ লক্ষ গাছ কেটে বনাঞ্চল উজার করছি , যার ফলে বৈশ্বিক উঞ্চায়ন ও পরিবেশ বিপর্যয়ের মত ভয়াভয় প্রাকৃতিক সমস্যার সম্মুক্ষিন হচ্ছি আমরা। 

বাতাসে কার্বনের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু তুলনামূলক হারে বনাঞ্চল কমে যাবার কারণে  বায়ুমন্ডল থেকে কার্বন অপসারিত হচ্ছে প্রয়োজনের চেয়ে অনেক কম। ক্ষতিগ্রস্থ হচ্ছে বায়ুমন্ডল, ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। তাই আসুন প্রত্যেকে  আজই একটি করে বৃক্ষ রোপন করি।